Thursday, December 6, 2012

ধাক্কা দাও বলে চিৎকার .....<>



এখন বর্ষা কাল, অহরহই বৃষ্টি হয় টাইমটেবল ছাড়াতখন অনেক রাত, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে অনেকক্ষন বৃষ্টি হওয়ায় রাস্তা ঘাটে প্রচুর পানি জমে আছেএর ভিতর আমাদের পলাশ ভাই চিকার করে কেদে কেদে বলছে, কে আছো ভাই? একটু ধাক্কা দাও
তনু তার স্বামীকে স্বপনকে ডেকে তুলে বললো- আমার মনে হয় তোমার যাওয়া উচিত
স্বপন- কিন্তু বাইরে অনেক বৃষ্টিরাস্তায় অনেক কাদা
তনু- তোমার
গত বছরের কাহিনী মনে নাই?
স্বপন- আছে মনে আছেকিন্তু এই ব্যাটারগলা শুনে ত মনে হচ্ছে পুরা মাতাল

তনু- তোমার গলা শুনে সেদিন কি অন্যরা মাতাল ভাবে নি?
গত বছর তনুর বাচ্চা হবেরাতের বেলা হাসপাতালে নিয়ে যাবেসেদিনও এমন বৃষ্টি হচ্ছেরাস্তাঘাট ভেসে যাচ্ছিলতাদের গাড়িটা আটকা পড়ে গিয়েছিল কাদায়অনেকক্ষন ঠেলে ঢুলেওবব গাড়িটা গর্ত থেকে বের করতে পারছিল না এদিকে বউয়ের বাচ্চা প্রসবের সময়হয়ে যাচ্ছেবার বার বব ধাক্কা মারছিল কিন্তু গাড়িটা বের করে আনতে পারছিল নাএকসময় হতাশায় সে চিকার করে কাদা শুরু করেছিল ধাক্কা দাওকেউ একজন এসে ধাক্কা দাওআশেপাশের বাসা থেকে দুইজন সহৃদয় মানুষ বের হয়ে এসেছিলনিজেরা ভিজে, কাদায় মাখামাখি হয়ে গাড়িটা বের করে দিয়েছিল ধাক্কা মেরেআর সেদিন রাতেইতাদের ফুটফুটে একটা মেয়ে হয়েছিল
আজকে, বছরখানেক পর, আরেক বৃষ্টির দিনে এক মাতাল চিকার করে বলছে, ধাক্কা দাওআমাকে ধাক্কা দাও
স্বপন বের হয়ে আসলরাস্তার পাশের লাইটগুলাও নিভে আছে কেন জানিবেশ অন্ধকারকিছুই দেখা যাচ্ছে নাশুধু চিকার শোনা যাচ্ছে, ধাক্কা দাও
স্বপন বলল, ভাই আপনি কই?
পলাশ- এদিকে আসেন
স্বপন সামনে এগিয়ে যায়
পলাশ- বাগানের ভিতর আসেন
স্বপন বাগানে ঢুকে পড়েভাই, আপনাকে দেখছি না তো
পলাশ- ভাই, টবগুলার পাশে আসেন
স্বপন টবের পাশে এসে দাঁড়ায়
পলাশ- ভাই ,আপনার মত মানুষ হয় নাআসেন, একটু ধাক্কা দেন তোঅনেকক্ষন দোলনায় বসে আছিএত ডাকছিকেউ ধাক্কা দিতে আসে না

Posted By : Dhiman Sarker Bappy