Thursday, December 6, 2012

বাঙালির মাইক্রোসফট যাত্রা



মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস; তুরস্কের নতুন অফিসের জন্য একজন কাবিলএমপ্লয়ি খুঁজছেনপ্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পরল
এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদারনামের একবাংলাদেশীও আছেন
বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন
বিল গেটস বললেন, এখানে যারা জাভা প্রোগ্রামিংপারেন, শুধু তারা থাকবেনবাকিরা, দয়া করে আসতে পারেন২০,০০০ এর মধ্যে ১০,০০০
জন হল ত্যাগ করলেনতরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানেহারানোর তো কিছু নাইআমারআর জাভা প্রোগ্রামিংএমন কি জিনিষ!!
চাকরিটা পেলে, দুই দিনে নাহয় শিখে নিবদাড়িয়েই থাকি বরং
বিল গেটস এবার বললেন, এখানে যাদের নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেনবাকিরা, দয়া করে আসতে পারেন১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেনতরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিংআর এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা!
বিল গেটস এবার বললেন, এখানে যাদের ইউন্ডোজ ও ইউনিক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেনবাকিরা, দয়া করে আসতে পারেন,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেনতরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার নাচাকরিটা পেলে, দুইদিনে শর্ট কোর্স করে নিব
বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারেনতারা থাকবেনআর বাকিরা, দয়া করে আসতে পারেন,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেনদুইজন দাড়িয়ে রইলেন; তরফদার আর আরেক ভদ্রলোক
বিল গেটস বললেন, “গুড, তোমরা দুইজন আমাদের সকল ক্রায়টেরিয়া ফুলফিল করেছোতোমাদের এখন আমি টেস্ট নিবতবে তার আগে আপনারা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলুন তো দেখি
তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ‘ভাইজান, কেমন আসুইন
পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, ‘এই তো, বালাই আছিআফনে?’ কি বুঝলেন??


Posted By : Dhiman Sarker Bappy