Thursday, October 25, 2012

বাসর রাতে বিড়াল মারা

প্রাচীন পারস্যের রাজধানী বাগদাদের এক রাজার দুই কন্যা ছিলরাজা তাদের প্রচণ্ড ভালোবাসতেনদুই কন্যা সারা দিনরাত ফুল-পাখি-নদীর সঙ্গে খেলেখেলতে খেলতেই তারা বড় হতে লাগলতাদের চারপাশে সারাক্ষণই হুকুমের অপেক্ষায় থাকে দাস-দাসীদুই কন্যার একজন কিছু একটা চাইলে ১০ জন দাসী ছুটে যায়এভাবেই আরামে-আহ্লাদে
আটখানা হয়ে থাকত রাজকন্যারাআর তাদের ছিল অত্যন্ত প্রিয় দুটি বিড়ালসেই বিড়াল দুটিকে রাজকন্যারা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত
দিন যায়, মাস যায় রাজকন্যারা বড় হয়দেখতে দেখতে তারা বিবাহযোগ্য হয়েউঠলরাজা পড়লেন চিন্তায়তিনি মন্ত্রিসভার সঙ্গে দীর্ঘ বৈঠক করে ঠিক করলেন, এমন এক পরিবারে রাজকন্যাদের বিয়ে দেবেন, যেখানে বিবাহযোগ্য দুই ভাই আছে, দুজনেই নম্র-ভদ্র ও রাজ্য শাসন করতে সক্ষম
সারা রাজ্য খুঁজে অনেক কষ্টে এ রকম একটি পরিবার পাওয়া গেলওয়ান ফাইন ডে অনেক হইহুল্লোড় করে তাদের বিয়ে দেওয়া হলোদুই জামাতাকে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ অংশের দায়িত্ব দিলেন রাজাকয়েক দিনের মধ্যেই দুই জামাতা প্রচণ্ড ব্যস্ত হয়েউঠল রাজ্যের হাজার রকম কাজকর্ম ন
িয়েদুই ভাইয়ের মধ্যে আর দেখাই হয় না
এভাবে চলতে চলতে প্রায় বছর খানেক পর দুই ভাইয়ের একদিন দেখা হলোদুজনেই আবেগাপ্লুত হয়ে পড়লঅনেক গল্পের পর ছোট ভাই বড় ভাইকে বলল
ছোট ভাই: আর বোলো না ভাই, ছোট রাজকন্যা খুবই দজ্জালমাঝেমধ্যে আমার গায়ে হাত পর্যন্ত তোলেআর যা করি, তাতেই বকা খাইখুবই পেরেশানির মধ্যে আছি রে ভাই! তোমার কী অবস্থা?
বড় ভাই: আমার অবস্থা খুবই ভালোখুবই শান্তিতে আছিমাঝেমধ্যে ইচ্ছে হলে সভায় যাই, না হলে যাই না
ছোট ভাই: আশ্চর্য! কীভাবে সম্ভব! এটা কীভাবে করলা? গোপন রহস্য কী?
বড় ভাই: তোর মনে আছে, বড় রাজকন্যার জীবনের চেয়েও প্রিয় একটা বিড়াল ছিল?
ছোট ভাই: হ্যাঁ, অবশ্যই মনে আছেছোট রাজকন্যারও তো সে রকমই একটি বিড়াল আছেসেটাও আমার চেয়ে বেশি সম্মান পায়
বড় ভাই: শোন, আমি বাসররাতে একটি তলোয়ার নিয়ে ঘরে ঢুকেছিরাজকন্যা বাসররাতে তলোয়ার দেখেই ভয় পেয়ে গেলকোনায় বসে ছিল বিড়ালটাদিলাম এক কোপএকবারে দুই টুকরোরাজকন্যা ভয়ে জড়সড় হয়ে এক কোণে সরে গেলসে মনে মনে ভেবেছে, আমি নিশ্চয়ই অনেক বড় একজন বীরতার পর থেকে আমার আর কখনোই কোনো সমস্যা হয়নি
ছোট ভাই: আচ্ছা দেখি, এবার ঘরে ফিরে আমারও তা হলে একই কাজ করতে হবে
এরপর দুই ভাই যথারীতি কাজে ফিরে আবার মহাব্যস্ত হয়ে পড়ল
বছর খানেক পর তাদের আবার দেখাবড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করল
বড় ভাই: কী রে! কী অবস্থা তোর?
ছোট ভাই: আর বোলো নাতোমার কথা শুনে ঘরে ফিরেই তলোয়ার দিয়ে ছোট রাজকন্যার বিড়ালটিকে দুই টুকরো করে ফেললামসঙ্গে সঙ্গে আমার ওপর অত্যাচার আরও বেড়ে গেলআমাকে মাস তিনেক জেলেও রেখেছেঅশান্তি তো আরও বেড়ে গেল!
বড় ভাই: শোন, বিড়াল বাসররাতেই মারতে হয়তার পরে বিড়াল মারলে আর কোনো কাজে আসে না...

----সংগ্রহ