Monday, April 23, 2012


সাবধান থাকবে

রামবাবুর সাথে গল্প করতে করতে গোপালের খুব তেষ্টা পেয়েছেসে ওর ভৃত্যকে ডেকে ঠাস ঠাস তিনটে চড় লাগিয়ে দিয়ে বলছে, যা এক ঘটি জল নিয়ে আয়! ঘটি যেনো না ভাঙে ব্যাপার দেখে রামবাবু বলছে, গোপাল, ঘটি ভাঙার আগেই ওকে চড় মেরে বসলে যে?’ গোপাল জবাব দিচ্ছে, আরে ভেঙে ফেলার পর মেরে কি আর লাভ আছে? এর চেয়ে আগেই মেরে দিলাম সাবধান থাকবে